সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না খেয়েসাগরে সাগরে টানা তিন দিন বিরূপ পরিস্থিতির সঙ্গে লড়াই করে ফিরে এসেছে এক ফিলিপিনো কিশোর। গতকাল শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানান, মার্ক সানিকো নামের ষষ্ঠ শ্রেণীর ওই কিশোর ছোট নৌকা নিয়ে দানাও শহর থেকে সাগরে মাছ ধরতে যায়। হঠাৎ করে ইঞ্জিন বিকল হওয়ায় সে বিপদে পড়ে যায়। গত বৃহস্পতিবার তার নৌকাটি ভাসতে ভাসতে উপকূলের কাছে চলে আসে। একজন পুলিশ কর্মকর্তা জানান, সঙ্গে নেওয়া সামান্য খাবার শেষ হয়ে যাওয়ায় বালকটি টানা তিন দিন না খেয়ে ছিল। এতে সে খুব দুর্বল হয়ে পড়েছে। এএফপি।বাড়বে তিন গুণচীনে ধূমপানজনিত বার্ষিক মৃত্যুর হার বেড়ে ২০৩০ সাল নাগাদ বর্তমান হারের তিন গুণ হতে পারে। গত বৃহস্পতিবার প্রকাশিত চীন ও বিদেশি বিশেষজ্ঞদের যৌথ প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয়। এতে ধূমপানবিরোধী উদ্যোগে বাধা দেওয়ার জন্য চীনের সিগারেট শিল্পকে দোষারোপ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, ২০৩০ সালে ধূশপানজনিত বার্ষিক মৃত্যুর হার ৩৫ লাখ ছাড়াতে পারে। ২০০৫ সালে এ ধরনের রোগে ১০ লাখ ২০ হাজার লোকের মৃত্যু হয়। এএফপি।