সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর অশ্রুনারীর চোখের পানি পুরুষের কাছে তার যৌনাবেদন কমিয়ে দিতে পারে। এই দাবি করে ইসরায়েলের উইজম্যান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, নারীর চোখের পানিতে এমন ‘রাসায়নিক সংকেত’ আছে, যা তার প্রতি পুরুষের আকৃষ্ট হওয়ার ব্যাপারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ওই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ নোয়াম সোবেলের মতে, পুরুষের যৌনাকাঙ্ক্ষার পেছনে যে টেস্টোসটেরন ও মস্তিষ্কের ক্রিয়া কাজ করে, নারীর অশ্রুতে থাকা রাসায়নিক সংকেত এতে নেতিবাচক প্রভাব ফেলে। বিবিসি