সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিধসেশ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বাদুল্লা জেলায় এ ঘটনা ঘটে। দুটি পৃথক ভূমিধসের ঘটনায় তারা মারা যায়। কর্মকর্তারা জানান, নিহত দুই শিশুর মধ্যে একজনের বয়স ছয় বছর। অপরজনের নয় বছর। বন্যা দেখা দেওয়ায় ওই জেলাসহ দেশটির মধ্যভাগ এবং পূর্বাঞ্চলে বন্যায় প্রায় ছয় লাখ লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। এএফপি।সাইবার হামলাউত্তর কোরিয়ায় ইউটিউব এবং টুইটারের সরকারি অ্যাকাউন্টে হামলা চালিয়েছে হ্যাকাররা। গত শনিবার অ্যাকাউন্ট দুটিতে একটি কার্টুন ও বার্তা পাঠানো হয়। একটি কার্টুনে দেখা যায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের বংশধরেরা বুভুক্ষ জনতার মধ্য দিয়ে একটি স্পোর্টস গাড়ি চালিয়ে যাচ্ছে। এ ছাড়া একটি বার্তায় কমিউনিস্ট-শাসকদের বিপক্ষে অভ্যুত্থানের আহ্বান জানানো হয়। কোরীয় উপদ্বীপের সংকট নিরসনে দক্ষিণ কোরিয়াকে আলোচনার আহ্বান জানানোর পর এ সাইবার হামলা চালানো হলো। দেশটির তিন লাখ লোক যেখানে ক্ষুধায় মরতে বসেছে, সেখানে একটি জমকালো পার্টির আয়োজন করায় কিম জং ইলকে উৎখাতের আহ্বান জানানো হয় অপর একটি বার্তায়। রয়টার্স।