সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বেশি গুরুত্বপূর্ণবেশি বেতনের চেয়ে ব্রিটেনের জনগণের কাছে এখন চাকরি থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জনকল্যাণে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেওয়া উদ্যোগ সম্পর্কে দুই হাজার লোকের মতামত থেকে এ তথ্য জানা যায়। দি অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এই বিশ্লষণধর্মী জরিপ চালায়। এতে বেশির ভাগ নাগরিক সুখী জীবনের জন্য চাকরির নিশ্চয়তা, ব্যক্তিগত স্বাস্থ্য, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে গুরুত্ব দেন। তাঁরা জানান, বেতন বেশি বা কম হোক, চাকরি থাকাটাই তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টেলিগ্রাফ অনলাইন।শীতলতম দিনভারতের রাজধানী নয়াদিল্লিতে গত রোববার ছিল ৪০ বছরের মধ্যে সবচেয়ে শীতলতম দিন। আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা এ কথা জানান। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে বয়ে চলা শৈত্যপ্রবাহের জের ধরে তাপমাত্রার এই অবনতি ঘটে। প্রচণ্ড শীতের কারণে ওই রাজ্যে এর মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে হাজার হাজার লোক। এএফপি।