সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অতিষ্ঠ হয়েএকটি পোষা ময়নার একঘেয়ে ভর্ৎসানায় অতিষ্ঠ হয়ে এক ব্যক্তি পাখিটির মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাইওয়ানের মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে। গতকাল লিবার্টি টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ওয়াং হান-চিন নামের এক বিদ্যুৎমিস্ত্রি অভিযোগ করেন, তাঁর পাঁচ প্রতিবেশী একটি ঘটনার বদলা নিতে তাঁদের পোষা ময়নাকে লেলিয়ে দিয়েছেন। ময়নাটি তাঁকে দেখলেই ‘হাঁ-করা নির্বোধ’ বলে খেপাতে শুরু করে। এএফপি।ইরানের অস্বীকারহ্যাল টালাইয়ান নামের যুক্তরাষ্ট্রের এক নারীকে গুপ্তচর হিসেবে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে ইরান। গতকাল মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপরস্ত বলেন, ‘ওই নারী ইরানে কখনো প্রবেশ করেননি।’ এর আগে গত রোববার সীমান্ত পুলিশের প্রধান আহমদ গারাভান্দ সাংবাদিকদের বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জলফা থেকে টালাইয়ানকে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়। এএফপি।