সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামার টেলিফোননিউইয়র্কে চিকিৎসাধীন সৌদি বাদশাহ আবদুল্লাহকে টেলিফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, গত মঙ্গলবার ওবামা সৌদি বাদশা আবদুল্লাহর কাছে টেলিফোন করে তাঁর রোগমুক্তি কামনা করেন। সম্প্রতি নিউইয়র্কের একটি হাসপাতালে বাদশার দেহে অস্ত্রোপচার করা হয়। এএফপি। ভোটাভুটি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটে মৃত্যুদণ্ডের বিধান বাতিলের পক্ষে ভোটাভুটি হয়েছে। এতে মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে পড়ে ৩২ ভোট আর বিপক্ষে ২৫ ভোট। আইনপ্রণেতারা গত মঙ্গলবার এই ভোট দেন। প্রায় এক দশক ধরে ওই অঙ্গরাজ্যে এ নিয়ে বিতর্ক চলছে। গত সপ্তাহে প্রাদেশিক প্রতিনিধি পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেটিতেও মৃত্যুদণ্ডের বিধান না রাখার পক্ষে বেশি ভোট পড়ে। এএফপি।পুলিশ আসামিমালয়েশিয়ায় এক ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার সেখানকার একটি আদালতে তাঁদের হাজির করা হলে তাঁরা অভিযোগ অস্বীকার করেন। দোষী সাব্যস্ত হলে তাঁদের কমপক্ষে এক বছরের জেল ও জরিমানা করা হতে পারে। ব্যবসায়ী চিয়া বুয়াং অভিযোগ করেন, মাদক বহনের অভিযোগে গত মাসে পুলিশ তাঁকে আটক করে। এএফপি।