সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ১৫ হাজারমেক্সিকোয় ২০১০ সালে মাদকসংশ্লিষ্ট সহিংসতায় ১৫ হাজার ২৭৩ জন লোক নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা গত বুধবার এ কথা জানিয়েছেন। পাঁচ বছর আগে প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরোন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সেনা অভিযান শুরুর পর গত বছরই সবচেয়ে বেশি লোক মারা যায়। নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আলিজান্দ্রো পয়েরি জানিয়েছেন, এদের অর্ধেক নিহত হয়েছে উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশে। এএফপি।পাচারকারীগ্রেপ্তারমানবপাচারকারী চক্রের সন্দেহভাজন ২৬ জনকে গ্রেপ্তার করেছে ইতালি। এই চক্র রোমে ইন্টারনেট ক্যাফে পরিচালনা করছে। এ ছাড়া তারা জঙ্গিসহ শত শত আফগানকে ইউরোপে পাচার করত। সে দেশের পুলিশ গত বুধবার এ কথা জানায়। তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে। রোমের এক কৌঁসুলি পিয়েরো সাভিওত্তি সাংবাদিকদের এ কথা জানান। এএফপি।