সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় রদবদলজাপানের প্রধানমন্ত্রী নাওতো কান গতকাল শুক্রবার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন। দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তিনবার তিনি মন্ত্রিসভায় রদবদল করলেন। দেশের অর্থনীতিতে সংস্কার, ব্যবসা-বাণিজ্যে গতিসঞ্চার এবং বিরোধী দলকে শান্ত করতে তিনি এবার মন্ত্রিসভায় রদবদল ঘটালেন। কান বাণিজ্য, বিচার, পরিবহনমন্ত্রীদের পরিবর্তন করলেও পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীদের স্ব-স্ব পদে বহাল রাখেন। ২০১১ সালের বাজেটে অর্থ সরবরাহের লক্ষ্যে বিল পাস নিশ্চিত করতে বিরোধী দলকে তুষ্ট করতেই এ রদবদল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এএফপি।ফিলিস্তিনকে স্বীকৃতিস্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে লাতিন আমেরিকার দেশ গায়ানা। গত বৃহস্পতিবার গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘এটা গায়ানার প্রত্যাশা যে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বৃদ্ধি ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নিরসনে এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করবে।’ ১৯৬৭ সালে নির্ধারিত সীমান্ত অনুযায়ী এর আগে ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে ও ইকুয়েডর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আল-জাজিরা।