সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা তখন ফেসবুকে...যুক্তরাষ্ট্রের এক মা পুলিশকে জানিয়েছেন, তাঁর ১৩ মাসের ছেলেশিশু যখন বাথটাবে ডুবে যায় তিনি তখন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গেম খেলছিলেন। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত সেপ্টেম্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার শুনানি শেষে আদালত কলারাডো অঙ্গরাজ্যের শ্যানন জনসন (৩৪) নামের ওই মাকে তাঁর শিশুর পরিচর্যায় অবহেলার অভিযোগে অভিযুক্ত করেছেন। পরবর্তী শুনানি এ মাসের শেষ দিকে হওয়ার কথা রয়েছে। রয়টার্স।