সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জ্যোতি বসু গবেষণাকেন্দ্রজ্যোতি বসুর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রতিষ্ঠিত হচ্ছে জ্যোতি বসু গবেষণাকেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা নতুন উপনগর নিউ টাউনের নাম পরিবর্তন করে জ্যোতি বসু নগর করেছে। এই জ্যোতি বসু নগরেই তৈরি হবে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার। সিপিআইএম প্রতিষ্ঠা করবে এই গবেষণাকেন্দ্র। এই কেন্দ্রে থাকবে জ্যোতি বসুর সম্পর্কে প্রামাণ্য তথ্য; থাকবে প্রেক্ষাগৃহ, সেমিনার হল ও অতিথিনিবাস। আজ ১৭ জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণ দিবস থেকে এই গবেষণাকেন্দ্র গঠনের জন্য অর্থ সংগ্রহে নামছে সিপিআইএম। কলকাতা প্রতিনিধি।মহাকাশ ভ্রমণেআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিজ খরচে বেড়াতে যাওয়ার জন্য রাশিয়া ২০১৩ সালে আবারও মহাকাশ-পর্যটকদের কাছে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ভার্জিনিয়াভিত্তিক মহাকাশপ্রতিষ্ঠান স্পেস অ্যাডভেঞ্চার গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ২০১৩ সাল থেকে বছরে তিনবার ১০ দিনের ভ্রমণের ব্যবস্থা করা হবে। ২০০৯ সালের অক্টোবরে ধনকুবের গাই লালিবার্ট আইএসএসে যাওয়ার পর আর কোনো টিকিট বিক্রি করা হয়নি। রয়টার্স।