সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনজিও বিলুপ্তযুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে গতকাল মঙ্গলবার ১৭২টি বেসরকারি সংস্থা (এনজিও) বিলুপ্ত করেছে সরকার। এর মধ্যে ২০টি আন্তর্জাতিক দাতা সংস্থা রয়েছে। দেশটির অর্থনীতি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনটি কারণে এসব এনজিও বিলুপ্ত করা হয়েছে। অনেক এনজিওর পক্ষ থেকে তাদের বিলুপ্তির জন্য যোগাযোগ করা হয়েছে। কিছু বিলুপ্ত করা হয়েছে তহবিল না থাকার জন্য। আর অব্যবস্থাপনার কারণে কিছু এনজিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এএফপি।১৪ জঙ্গি নিহত পাকিস্তানে মার্কিন বিমান হামলায় ১৪ জঙ্গি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়াজিরিস্তানে চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের চালকবিহীন পাঁচটি বিমান থেকে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ১৪ জঙ্গি নিহত হয়। বাড়ি ও পার্ক করা গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এএফপি।