সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মাওবাদীদের হামলাভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় সন্দেহভাজন মাওবাদীরা সিপিএমের দলীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছে এবং একটি স্বেচ্ছাসেবক সংগঠনের ভবনে বোমা হামলা চালিয়েছে। গতকাল সোমবার পুলিশ জানায়, রোববার রাতে একদল সন্দেহভাজন মাওবাদী ঝাড়গ্রামে অবস্থিত সিপিএমের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া তারা খায়েরবনি এলাকায় একটি স্বেচ্ছাসেবক সংগঠনের দ্বিতল ভবনে বোমার বিস্ফোরণ ঘটায়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। পিটিআই অনলাইন। নীতি পাল্টায়নিকিউবা বলেছে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা ছিল, তা ‘খুবই সীমিত’ আকারে শিথিল করা হয়েছে। কিউবার ব্যাপারে যুক্তরাষ্ট্র তার নীতি পাল্টায়নি। শুধু ভ্রমণ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগরিকদের দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে বহাল যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা এখনো রয়ে গেছে। গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এপি।