সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেহে আগুনমিসরের রাজধানী কায়রোতে এক সরকারি সদর দপ্তরের বাইরে গতকাল মঙ্গলবার এক ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার অপর এক ব্যক্তি পার্লামেন্টের বাইরে একইভাবে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া আলজেরিয়া ও মৌরিতানিয়ায় পাঁচ ব্যক্তি নিজ দেহে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালান বলে জানা গেছে। সম্প্রতি তিউনিসিয়ায় বিক্ষোভ চলাকালে এক বেকার যুবক নিজ দেহে আগুন ধরিয়ে দেওয়ার পর এ ঘটনাগুলো ঘটল। এএফপি।