সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চার মন্ত্রীর পদত্যাগআয়ারল্যান্ডের চার মন্ত্রী গত বুধবার পদত্যাগ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মার্ক কোয়েনকে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জে পরাজিত হয়ে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন ব্রায়ান পদত্যাগ করেন। এর এক দিন পরই ওই চার মন্ত্রী পদত্যাগ করলেন। গতকাল বৃহস্পতিবার আইরিশ টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এএফপি। পাকিস্তানের অস্বীকারতালেবান নেতা মোল্লা ওমর হূদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানের বন্দরনগর করাচির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করছে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই—এ মর্মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত খবরকে নাকচ করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির এক সামরিক মুখপাত্র খবরটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। এএফপি।১৬ কয়েদির পলায়নফিলিপাইনের একটি কারাগার থেকে ১৬ জন কয়েদি পালিয়েছে। গতকাল বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে কোতাবাতো শহরের একটি কারাকক্ষের লোহার গরাদ কেটে কম্বল দিয়ে গা ঢেকে কারাগারের উঁচু দেয়াল টপকে কয়েদিরা পালিয়ে যায়। এদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদক চোরাচালানের অভিযোগ ছিল। এএফপি।