সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দেশপ্রেম দিবসআগামীকাল ২৩ জানুয়ারি রোববার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৪তম জন্মদিন। এই দিনকে গোটা ভারতে দেশপ্রেম দিবস হিসেবে পালন করতে কেন্দ্রীয় সরকারের কাছে আরজি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি। তবে নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবেই পালন করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দিবসটি পালনে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কলকাতা প্রতিনিধি।বইমেলাদক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বইমেলা গতকাল শুক্রবার শুরু হয়েছে ভারতের রাজস্থানের জয়পুরে উনিশ শতকে নির্মিত ঐতিহ্যবাহী ডিগি প্রাসাদে। ২০০৬ সালে এই মেলার শুরু। পাঁচ দিনব্যাপী এ উৎসবে নোবেল বিজয়ী ওরহান পামুক ও জে এম কুৎজিয়া, বুকারজয়ী কিরণ দেসাই, ইয়ান ম্যাকওয়ানসহ বিশ্বের নামকরা সাহিত্যিকেরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এটি বিশ্বের ‘সবচেয়ে গণতান্ত্রিক’ বই উৎসব হিসেবে খ্যাত। এএফপি।