সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
লাদেনের হুমকিআল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন বলেছেন, নাইজারে জিম্মি হিসেবে আটক ফরাসি নাগরিকদের মুক্তি পাওয়ার বিষয়টি নির্ভর করছে মুসলিম দেশ থেকে ফরাসি সেনা প্রত্যাহারের ওপর। গত শুক্রবার প্রচারিত এক অডিও বার্তায় তিনি এই হুমকি দেন। আরবভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরায় প্রচারিত অডিও বার্তায় তিনি হুমকি দেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির রাজি না হওয়া ফরাসি জিম্মিদের হত্যার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। গত সেপ্টেম্বরে পাঁচ ফরাসিসহ সাত বিদেশিকে জিম্মি করা হয়। রয়টার্স। স্বাস্থ্য পরীক্ষাভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ৩১ জানুয়ারি কুকুরের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আয়োজনে রয়েছে ১০টি স্বেচ্ছাসেবী সংস্থা। কলকাতার বিভিন্ন সড়ক থেকে প্রায় ৪০০ কুকুর এনে একটি শিবিরে পশুচিকিৎসক দিয়ে এগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অসুস্থ কুকুরগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। কলকাতা প্রতিনিধি।