সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখি হ্রাসফিলিপাইনে আশ্রয় নেওয়া পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। বিশেষজ্ঞদের ধারণা, জলাশয় কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাখি বিশেষজ্ঞ আর্নে জেনসেন জানান, এশিয়া ও ইউরোপের শীতপ্রধান এলাকার জলাশয়ের পাখিরা শীতকালে প্রচণ্ড শীত থেকে বাঁচতে সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোর জলাশয়ে আশ্রয় নেয়। এমন বেশকিছু প্রজাতির পাখির সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে গেছে। এএফপি। ২৩ তলা থেকে পড়েওআর্জেন্টিনায় একটি হোটেলের ২৩ তলা থেকে লাফিয়ে পড়েও বেঁচে গেছেন এক নারী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী বুয়েনস আইরেসের হোটেল ক্রাউন প্লাজা প্যানামেরিকানোর বারান্দা থেকে ওই নারী আত্মহত্যার জন্য লাফ দেন। ভাগ্যক্রমে তিনি একটি গাড়ির ওপর পড়ায় রক্ষা পেয়েছেন। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ওই নারীর নাম জানা যায়নি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি।