সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নির্যাতনের দায়েগৃহকর্মীকে নির্যাতনের দায়ে মালয়েশিয়ায় এক গৃহকর্ত্রীকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার হাও ইউয়ান তিং নামের ওই গৃহকর্ত্রী রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত তা খারিজ করে দেন। হাও ইউয়ান তার গৃহকর্মী ইন্দোনেশিয়ার নাগরিক সিতির ওপর নৃশংস নির্যাতন চালানোর অভিযোগে গত বছর দোষী সাব্যস্ত হন। ২০০৯ সালের ওই ঘটনার পর ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় গৃহকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এএফপি।চুক্তি অনুমোদনরাশিয়ার পার্লামেন্টে পরমাণু অস্ত্র হ্রাস চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এটা ছিল গত ২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত প্রথম পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি। ২০১০ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ‘নিউ স্টার্ট’ নামের ওই চুক্তিতে স্বাক্ষর করেন। গতকাল বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষে সর্বসম্মতিক্রমে চুক্তিটির অনুমোদন দিয়ে একটি বিল পাস করা হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি প্রেসিডেন্ট মেদভেদেভের কাছে পাঠানো হয়েছে। গত মাসে মার্কিন সিনেটে এবং গত মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় চুক্তিটির অনুমোদন দেওয়া হয়। রয়টার্স।