সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃতের সংখ্যা ৬০রাশিয়ার একটি কয়লা খনিতে গত শনিবারের শক্তিশালী বিস্ফোরণে মৃতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন শ্রমিক। রুশ কর্মকর্তারা জানান, উদ্ধারকারী কর্মীরা সাইবেরিয়ার ওই কয়লা খনিতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বুধবার সকাল নাগাদ আটটি মৃতদেহ খুঁজে পান। সেখানে আর কেউ জীবিত নেই বলে তাঁরা জানিয়েছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬০-এ দাঁড়াল। ২০০৭ সালের মার্চের পর রাশিয়ায় এটি ছিল সবচেয়ে বড় খনি দুর্ঘটনা। এএফপি।জিরাফের লাথিতে দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে জিরাফের লাথিতে এক নারীর মৃত্যু হয়েছে। দ্য সাউথ আফ্রিকান প্রেস এজেন্সি জানায়, গত শনিবার সকালে ওই নারী দুটি কুকুর নিয়ে হাঁটতে বের হন। তিনি ওই এলাকার একটি ‘গেম ফার্মে’ প্রবেশ করেন। একপর্যায়ে একটি কুকুর জিরাফের পালে ঢুকে পড়ে। কুকুরটিকে ধরার জন্য জিরাফের পালে ঢুকে পড়লে একটি জিরাফ ওই নারীর গলায় লাথি মারে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এপি।প্রধান বিচারপতি ভারতের সুপ্রিম কোর্টের ৩৮তম প্রধান বিচারপতি হিসেবে গতকাল বুধবার শপথ নিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি সরোস হোমি কাপাডিয়া। তিনি বিদায়ী প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণানের স্থলাভিষিক্ত হলেন। গতকাল নয়াদিল্লির রাষ্ট্রপতি-ভবনে রাষ্ট্রপতি প্রতিভা দেবীসিং পাতিল বিচারপতি কাপাডিয়াকে (৬২) শপথবাক্য পাঠ করান। কাপাডিয়া ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকবেন। কলকাতা প্রতিনিধি।