সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মন্ত্রী লাঞ্ছিতভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মৎস্যমন্ত্রী ও বামফ্রন্টের শরিক পশ্চিমবঙ্গ সোশ্যালিস্ট পার্টির রাজ্য সম্পাদক কিরণময় নন্দ তৃণমূলের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। গত বুধবার নিজ এলাকা পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়ায় এক সভায় যোগ দেওয়ার পথে তৃণমূলের কর্মীরা মন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে তাঁর গাড়িতে পাথর ছুড়ে মারেন। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সোশ্যালিস্ট পার্টি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কলকাতা প্রতিনিধি।ইরাকে নিহত ৪৯ইরাকের রাজধানী বাগদাদে গতকাল বৃহস্পতিবার ধারাবাহিক বোমা হামলায় ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশ এবং হাসপাতালের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বেলা দুইটায় বাগদাদের শিয়া-অধ্যুষিত এলাকায় একটি শেষকৃত্যানুষ্ঠান চলাকালে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৪৭ জন নিহত হয়। এ ছাড়া আহত হয় ৭৮ জন। এ সময় আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়। এ ছাড়া আরও দুটি পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়। এএফপি। খনিতে বিস্ফোরণেকলম্বিয়ার সারদিনাতা শহরের লা প্রেসিওসা কয়লাখনির ভেতর গত বুধবার গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয়জন। স্থানীয় কর্মকর্তা মারিসা ফারনান্দেজ জানান, খনি থেকে চারজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৫ জন শ্রমিক খনিতে আটকা পড়ে মারা গেছেন। উদ্ধার করা এক শ্রমিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মিথেন গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। একই খনিতে চার বছর আগে বিস্ফোরণে প্রায় ৩০ জনের মৃত্যু হয়। টাইমস অব ইন্ডিয়া।