সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাইট বাতিলজাভার একটি আগ্নেয়গিরিতে ছাইয়ের উদিগরণ অব্যাহত থাকায় গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিমানের ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। দ্বীপটির ডেনপাসার বিমানবন্দরের এক কর্মকর্তা এ কথা জানান। গত বৃহস্পতিবার থেকে জাভার মাউন্ট ব্রমো আগ্নেয়গিরি থেকে উদিগরণ শুরু হওয়ায় বালি দ্বীপের আকাশ ছাইয়ের মেঘে ঢেকে যাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এএফপি, রয়টার্স। বৌদ্ধ মন্দিরে তল্লাশিভারতের উত্তরাঞ্চলের প্রদেশ হিমাচলের ধর্মশালা শহরের একটি বৌদ্ধ মন্দিরে অভিযান চালিয়ে বেশ কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অর্থের পরিমাণ জানা যায়নি। গত বৃহস্পতিবার পুলিশ এ অভিযান চালায়। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গতকাল শুক্রবার পুলিশ ওই মন্দিরে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিসংক্রান্ত একটি চুক্তির জন্য ওই অর্থ মন্দিরে রাখা হয়। এএফপি।