সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ফাঁসি কার্যকরইরান গতকাল শনিবার মাদক বিক্রি ও রাখার দায়ে ইরানি বংশোদ্ভূত এক ডাচ্ নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তেহরানের সরকারি আইনজীবীর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ওই মাদক পাচারকারীর নাম জোহরা বাহারামি। বাবার নাম আলী। মাদক বিক্রি ও তা সঙ্গে রাখার দায়ে তাঁকে অভিযুক্ত করা হয়। বাহরামি গত বছর ইরানে তাঁর আত্মীয়ের বাসায় বেড়াতে এসে সরকারবিরোধী বিক্ষেভে যোগ দিলে তাঁকে গ্রেপ্তার করা হয়। নেদারল্যান্ডস বলেছে, ইরানি কর্তৃপক্ষ ডাচ্ দূতাবাসকে কারাবন্দীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি। এএফপি।ফ্লুর প্রাদুর্ভাবে ভাইরাসজনিত ফ্লুর প্রাদুর্ভাবে মস্কোসহ রাশিয়ার তিনটি শহরের সব প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরটির শিক্ষা বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে কোমসোমোলস্কায়া প্রাভদা পত্রিকা জানায়, আগামীকাল সোমবার প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস বন্ধ থাকবে। এক সপ্তাহ পর পুনরায় বিদ্যালয় খুলবে। তবে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষাপ্রতিষ্ঠান এই বন্ধের আওতামুক্ত থাকবে। উল্লেখ্য, স্বাস্থ্য নিয়ন্ত্রক বিভাগ এই বন্ধের পরামর্শ দেয়। শহরের জনস্বাস্থ্য বিভাগের প্রধান লিওনিদ পেচাতনিকভ ইন্টারফ্যাক্সকে জানান, ৯২ হাজার মস্কোবাসী ইতোমধ্যেই এই ভাইরাসজনিত ফ্লুতে আক্রান্ত হয়েছে। আর আক্রান্তদের ৫২ হাজারই শিশু।এএফপি।