সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
টাওয়ার ছাড়াই মুঠোফোনবিজ্ঞানীরা মুঠোফোনের নতুন একটি সফটওয়্যার তৈরি করেছেন, যার মাধ্যমে টাওয়ার ছাড়াই মুঠোফোন থেকে বার্তা পাঠানো সম্ভব। বিজ্ঞানীরা দাবি করছেন, এ সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্ক দুর্বল থাকলেও কলের মান উন্নয়ন করা যাবে। অস্ট্রেলিয়ার ফ্লাইন্ডার্স ইউনিভার্সিটির উদ্যোগে একটি আন্তর্জাতিক গবেষক দল এ সফটওয়্যারটি তৈরি করেছে। দলটির নেতৃত্বদানকারী পল গার্ডনার স্টিফেন জানান, এটি বিস্ময়কর! একটি সাধারণ মানের মুঠোফোনেও সফটওয়্যারটি কাজ করে। পিটিআই অনলাইন।ট্রেন দুর্ঘটনায় নিহত ১০জার্মানির পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। জার্মানির ম্যাগডেবার্গ শহরের কাছে গত শনিবার বিকেলে স্যাক্সনি-আনহালট রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেন দুটিতে আগুন ধরে যায়। পুলিশ ও দমকলকর্মীরা এ খবর জানান। দুর্ঘটনাকালে ট্রেনটিতে কত যাত্রী ছিল তা জানা যায়নি। এএফপি।