সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কারচুপির আশঙ্কাপশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গতকাল সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোট নেওয়া হয়েছে। সামরিক জান্তার কাছ থেকে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে এই নির্বাচনের আয়োজন করা হয়। কিন্তু নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে ভোট কারচুপি বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচন কমিশন জানায়, গত রোববার তারা ভোটারদের ভুয়া পরিচয়পত্র বিক্রির খবর পেয়েছে। তবে কত ভুয়া পরিচয়পত্র বিক্রি হয়েছে, তা জানা যায়নি। এএফপি।পপতারকার সাজাএকটি পর্নো ভিডিওচিত্র তৈরি ও তা ইন্টারনেটে প্রকাশ করার দায়ে ইন্দোনেশিয়ার পপতারকা নজরুল এরিয়েল ইরহামকে গতকাল সোমবার সাড়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জাভার একটি আদালত এই দণ্ডাদেশ দেন। সম্প্রতি ওই পপতারকা তাঁর এক বান্ধবীকে নিয়ে তৈরি করা একটি পর্নো ভিডিও ইন্টারনেটে ছাড়েন। বিচারক সিঙ্গি বুদি বলেন, এই ভিডিওচিত্র তৈরির মাধ্যমে পপতারকা এ ধরনের পর্নো ছবি নির্মাণ ও বিস্তারে অন্যদের প্ররোচিত করেছেন। রয়টার্স।