সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন গির্জাইসরায়েলে দেড় হাজার বছরের পুরোনো একটি গির্জার সন্ধান মিলেছে। গির্জাটির মোজাইক করা মেঝেতে সিংহ, শিয়াল, মাছ, ময়ূর প্রভৃতি জীবজন্তুর ছবি অঙ্কিত রয়েছে। জেরুজালেমের দক্ষিণ-পশ্চিমের জুডিয়েন পাহাড়ে খননের সময় গির্জাটির সন্ধান পাওয়া যায়। খননে নেতৃত্বদানকারী আমির গ্যানর জানান, সম্প্রতি ইসরায়েলে সন্ধান পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে এটির মোজাইকই সবচেয়ে সুন্দর। এপি। কারাবন্দী নারীকেমেক্সিকোর কারাগারে বন্দী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘মাদকসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত সান্দ্রা এভিলা বেল্ট্রন নামের এক নারীকে ‘বোটক্স’ ইঞ্জেকশন পুশ করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা। ২০০৭ সালে মাদক চোরাচালানের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি একজন চিকিৎসক মেক্সিকো সিটির একটি কারাগারে প্রবেশ করে তাঁকে ওই ইঞ্জেকশন পুশ করেন। এক কর্মকর্তা জানান, ওই চিকিৎসক বেআইনি কাজ করেছেন। কীভাবে ওই চিকিৎসক কারাগারে প্রবেশের অনুমতি পেলেন, এর তদন্ত চলছে। এ ঘটনায় হাসপাতালের প্রধান এবং কারাগারের পরিচালককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিবিসি।