সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান নিষিদ্ধদক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের তিনটি প্রধান চত্বরে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপের প্রতিবেদনে বলা হয়েছে, আইন অমান্য করলে শাস্তি হিসেবে ধূমপায়ীদের ৯০ মার্কিন ডলার জরিমানা দিতে হবে। কঠোর তামাকবিরোধী আইনের আওতায় আনা চত্বর তিনটি হলো সিউল প্লাজা, চিয়ংইচেয়ন প্লাজা ও গোয়াংওয়ামুন প্লাজা। এএফপি।হত্যার অভিযোগেপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল শুক্রবার পাকিস্তানের করাচিতে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত হয়। এ ধরনের হামলায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য জোগান দেওয়ার অভিযোগে অপরজনকে গ্রেপ্তার করা হয়। বিবিসি।রেকর্ড পরিমাণ বৃদ্ধিজাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, জানুয়ারিতে বিশ্বে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। এফএওর মূল্যসূচকে দেখা গেছে, গত মাসে মৌলিক খাবারের দাম ২৩১ পয়েন্ট বেড়েছে। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত মূল্যবৃদ্ধির হার এটিই সর্বোচ্চ। গত এক মাসের মূল্যবৃদ্ধির হার ৩ দশমিক ৪ শতাংশ। বিবিসি।