সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলিকপ্টারে জন্মশ্রীলঙ্কায় বন্যাদুর্গত চার নারীকে হেলিকপ্টারে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁরা সবাই ছিলেন সন্তানসম্ভবা। তাঁদের মধ্যে একজন হেলিকপ্টারেই একটি কন্যাশিশুর জন্ম দেন। গত শুক্রবার ইন্টারনেটভিত্তিক ওয়েবসাইট কলম্বো পেজের একটি খবরে বলা হয়, হেলিকপ্টারে শিশুর জন্ম দেওয়া ওই নারীর নাম এল মালকান্থি (৩৩)। শিশুটি এখন সুস্থ আছে। শ্রীলঙ্কার অনুরাধাপুরা জেলার বন্যাদুর্গত লোকদের উদ্ধারে বিমানবাহিনীর নিয়োজিত বেল ২১২ নামের একটি হেলিকপ্টারে ওই শিশুর জন্ম হয়। টাইমস অব ইন্ডিয়া।বাস দুর্ঘটনায়চীনের ফুজিয়ান প্রদেশে একটি বাস দুর্ঘটনায় ১০ জন আরোহী মারা গেছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া গতকাল শনিবার এ তথ্য জানায়। সিনহুয়া জানায়, গত শুক্রবার প্রদেশের শ্যাওয়ু শহরের কাছে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলবিদ্যুৎকেন্দ্রের জলাধারে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২১ জন আরোহী ছিল। ঘটনাস্থল থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে দুজন এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছে। এএফপি।