সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিস দখলকিরগিজস্তানের বিতাড়িত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের সমর্থকেরা দেশটির দক্ষিণের ওশ শহরের স্থানীয় সরকারি অফিস দখল করে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সমর্থকেরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ওশে জড়ো হয়ে অফিসটিতে ঢুকে পড়ে। তবে অন্তর্বর্তী সরকার ওশে শৃঙ্খলা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। গত মাসে এক সহিংস অভ্যুথানে দেশটিতে ৮০ জনেরও বেশি লোক মারা যায় এবং প্রেসিডেন্ট বাকিয়েভে দেশ থেকে বিতাড়িত হন।