সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আগুনে পুড়ে ইতালির রাজধানী রোমের শহরতলিতে গত রোববার রোমা সম্প্রদায়ের একটি শিবিরে আগুনে পুড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স তিন থেকে পাঁচ বছর। স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর একজন মুখপাত্র জানান, আগুনে আরেকজন দগ্ধ হয়ে থাকতে পারে। এ ঘটনায় অন্য চারজন লোক নিখোঁজ রয়েছে। এএফপি। প্রজারাজ্যমের বিলুপ্তিপ্রতিষ্ঠার মাত্র আড়াই বছরের মধ্যেই বিলুপ্তি ঘটল ভারতের প্রজারাজ্যম পার্টির। দলের নেতা প্রখ্যাত তেলেগু অভিনেতা চিরঞ্জীবী গত রোববার দলের অবলুপ্তি ঘোষণা করে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার ঘোষণা দেন। ২০০৮ সালের আগস্টে অন্ধ্র প্রদেশে এই আঞ্চলিক দল গড়া হয়। অন্ধ্র প্রদেশের গত বিধানসভা নির্বাচনে দলটি ১৮ আসনও পেয়েছিল। অন্ধ্র প্রদেশ ভেঙে যখন তেলেঙ্গানা রাজ্যের দাবির আন্দোলন চলছে তখন চিরঞ্জীবীর এই ঘোষণা কংগ্রেসকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে। কলকাতা প্রতিনিধি