সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দোষী সাব্যস্তনিউইয়র্কের একটি ইসলামভিত্তিক টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা মুজাম্মিল হাসানকে স্ত্রী হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০০৯ সালে নিউইয়র্কের উপশহর বাফেলোতে অবস্থিত ব্রিজ নামের টিভি স্টেশনের স্টুডিওর ভেতরেই তিনি তাঁর স্ত্রী আয়েশা হাসানের শিরশ্ছেদ করেন বলে অভিযোগ আছে। পাকিস্তানি বংশোদ্ভূত মোজাম্মিল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেননি। ২০০৯ সালের ১২ অক্টোবর তিনি গ্রেপ্তার হন। এপি।আত্মহত্যাবাবা-মায়ের কবর পরিদর্শনকালে ফিলিপাইনের সাবেক সামরিক প্রধান অ্যাঙ্গেলো রেয়েস (৬৫) আত্মহত্যা করেছেন। কবরস্থানের তত্ত্বাবধায়ক জানান, গতকাল মঙ্গলবার সকালে অ্যাঙ্গেলো তাঁর শিশুসন্তানদের এবং দেহরক্ষীকে নিয়ে কবর পরিদর্শনে আসেন। কিছুক্ষণ পর তিনি দেহরক্ষী ও তাঁর সন্তানদের গাড়িতে গিয়ে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক হাতে শটগান নিয়ে তিনি নিথর দেহে পড়ে রয়েছেন। এএফপি।