সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়েভারতের মুম্বাইয়ে বোম্বে হাউস বিল্ডিংয়ের ভবনে গতকাল বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে। টাটা গ্রুপের প্রধান কার্যালয় রয়েছে ওই ভবনে। দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, সকাল সাড়ে নয়টার দিকে ওই আগুন লাগে। এ সময় আগুনে পুড়ে তিনজন দগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়। পিটিআই।সবচেয়ে বড় মসজিদ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে জেলায় সে দেশের সবচেয়ে বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১২ একর জায়গাজুড়ে এই মসজিদ নির্মাণ করা হবে। এতে একসঙ্গে ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এএফপি।