সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গভর্নর নিহতআফগানিস্তানের উত্তরাঞ্চলের সবচেয়ে গোলযোগপূর্ণ কুন্দুজ প্রদেশে গতকাল বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমা হামলায় আঞ্চলিক গভর্নরসহ তিনজন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের উপপ্রধান আবদুল রহমান আকতাস বলেন, হামলাকারী ছারদারা অঞ্চলের গভর্নর আবদুল ওয়াহিদ ওমরখাইলের কক্ষে ঢুকে একটি চিঠি দেখানোর পর বোমার বিস্ফোরণ ঘটায়। এতে গভর্নরসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হন। বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। এএফপি।ইরাকে বিক্ষোভইরাকে গতকাল বৃহস্পতিবার সে দেশের বিভিন্ন শহরে শত শত আইনজীবী বিক্ষোভ করেছেন। আইনজীবীরা সরকারকে আইন মেনে চলার দাবি জানান। আইনজীবীদের নিরাপত্তা বিধান, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিচার এবং জনগণের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবিতে বাগদাদ, কারবালা, কুত রামাদি, আমারাসহ বিভিন্ন শহরে আইনজীবীদের সঙ্গে শত শত মানুষ গতকাল এ বিক্ষোভ মিছিলে যোগ দেন। আইনজীবীরা জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। সে দেশের মন্ত্রীরা প্রায়ই ঘুষ নেন বলে ইরাকের দুর্নীতি দমন কমিশনের প্রধানের মন্তব্যের এক দিন পরই এ বিক্ষোভ হয়। এএফপি।