সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগউত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে নিবৃত্ত রাখতে সিউল ও ওয়াশিংটনের প্রচেষ্টায় চীন কোনো সহায়তা করছে না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক শীর্ষস্থানীয় দূত। দুই দিনের বেইজিং সফর শেষে গতকাল বৃহস্পতিবার ওয়াই সাং-লাক নামের ওই দূত রয়টার্সকে এ কথা বলেন। তিনি বলেন, চীন জাতিসংঘের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছে। তারা ছয়পক্ষীয় আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান চায়। এএফপি। গ্রেপ্তার ইরানে গতকাল শনিবার বিরোধী দলের বেশকিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিসরের গণবিক্ষোভের সমর্থনে বিরোধী দল আগামী সপ্তাহে সমাবেশ আহ্বান করার পর সরকার এ পদক্ষেপ নিল। বিরোধী দলের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, বিরোধী দলের নেতা মির হুসাইন মৌসাভির ঘনিষ্ঠ আট ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মৌসাভির শ্যালক, সাবেক মন্ত্রী মোহাম্মাদ হোসেন শারিফজাদেগানও রয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার অপর বিরোধী দলের নেতা মেহদি কারোবিকে গৃহবন্দী করা হয়। বিবিসি। ধর্মঘট প্রত্যাহারপাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কর্মকর্তারা গত শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় প্রতিষ্ঠানটির বিমান চলাচল আবার শুরু হয়েছে। ধর্মঘটের কারণে গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টানা চার দিনে প্রতিষ্ঠানটির ২৫০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এতে ক্ষতি হয়েছে এক কোটি ৯০ লাখ মার্কিন ডলার। পাকিস্তান এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (পিএএলপিএ) প্রধান সোহেল বালুচ জানান, সরকার তাঁদের দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রয়টার্স।