সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মুগাবে সিঙ্গাপুরেজিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে চোখের অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুর গেছেন। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা সানডে মেইল গতকাল রোববার একটি প্রতিবেদনে এ কথা জানিয়েছে। পত্রিকাটি জানায়, চোখের ছানি অস্ত্রোপচার করতে মুগাবে গত শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। ২১ ফেব্রুয়ারি মুগাবের ৮৭তম জন্মদিন। তার আগেই তিনি দেশে ফিরবেন। গত মাসে একটি ব্রিটিশ পত্রিকায় প্রকাশ করা হয়, মালয়েশিয়ায় মুগাবের প্রোস্টেটে অস্ত্রোপচার হয়েছে। তবে মুগাবে এ খবর প্রত্যাখ্যান করেন। এএফপি।প্রত্যাহারের পরিকল্পনাভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে এ বছরের মধ্যে ১০ হাজার আধাসামরিক সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছে ভারত। গতকাল রোববার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জি কে পিল্লাই এ তথ্য জানান। বর্তমানে কাশ্মীরে ৭০ হাজার ভারতীয় আধাসামরিক সেনা মোতায়েন রয়েছে। এ ছাড়া এক থেকে দেড় লাখ সেনাও মোতায়েন রয়েছে। ২০ বছর ধরে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলছে। গত গ্রীষ্মে সহিংসতায় সেখানে ১১৪ জনের প্রাণহানি হয়েছে। এএফপি।