সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চিলিতে ভূমিকম্পচিলির উপকূলবর্তী তালি অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। গত রোববার উপকূলের ১৫ দশমিক ৮ মাইল (২৫ কিলোমিটার) গভীরে ওই ভূ-কম্পন অনুভূত হয়। মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। তবে এতে কোনো ক্ষতি হয়নি। পূর্বে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প ও সুনামির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের ফলে নতুন করে সুনামির কোনো আশঙ্কা নেই। রয়টার্স।নির্বাচনে প্রার্থীপশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী হচ্ছেন ভারতের অর্থমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জির বড় ছেলে অভিজিৎ মুখার্জি। তিনি কংগ্রেসের হয়ে বীরভূম জেলার নলহাটি আসনে লড়বেন। গত রোববার বীরভূমের সিউরিতে একটি মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর অভিজিৎকে সংবর্ধনা দেয় কংগ্রেস। এ সময় জানানো হয়, নলহাটি আসনে এবার অভিজিৎই প্রার্থী হচ্ছেন। এই আসনটি এখন ক্ষমতাসীন জোট বামফ্রন্টের শরিক ফরোয়ার্ড ব্লক প্রার্থীর দখলে রয়েছে। কলকাতা প্রতিনিধি।