সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমায় নিহত ৫ইরাকে দুটি পৃথক স্থানে বোমা হামলার ঘটনায় নারী ও এক পুলিশসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাগদাদের দক্ষিণাঞ্চলে জাফারানিয়াহ শহরের একটি মার্কেটে গতকাল মঙ্গলবার দুটি বোমার বিস্ফোরণে চারজন নিহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তিনজন পুরুষ ও একজন নারীর লাশ গ্রহণ করেছে। পুলিশ জানায়, দিয়ালা প্রদেশের বাকুবা শহরে বোমা বিস্ফোরণে পুলিশের এক সদস্য নিহত হন। এএফপি।ব্লগারের কারাদণ্ডসিরিয়ায় এক নারী ব্লগারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা গত সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের গোপন তথ্য অন্য একটি দেশের কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দামেস্কের রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত তাল আল-মালাউহি নামের ওই নারীকে এই কারাদণ্ড দেন। এএফপি।