সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে নির্বাচনআগামী জুন মাসের আগেই থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে দেশের উপপ্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন। নির্বাচনের সময়সূচিসংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপপ্রধানমন্ত্রী সুথেপ থাগসুবান বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি আগামী জুনের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ থাইল্যান্ডে অর্ধবার্ষিক বাজেট পাস ও সম্প্রতি সংবিধান সংশোধনের পর তিনি নির্বাচন নিয়ে এ মন্তব্য করলেন। সংবিধানের সংশোধনীতে বলা হয়েছে, আগাম নির্বাচনের পূর্বশর্ত হিসেবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। এএফপি।১১২ জেলে আটকঅবৈধভাবে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করার অভিযোগে ১১২ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা গত বুধবার এ কথা জানান। নৌবাহিনীর মুখপাত্র প্রিশানথা জয়াকোদি বলেন, স্থানীয় জেলেরা ভারতীয় ওই জেলেদের গত মঙ্গলবার আটক করে। পরে তাঁরা তাঁদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। জয়াকোদি আরও বলেন, ‘আমাদের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ওই জেলেদের বিচারের সম্মুখীন করা হবে।’ তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। এএফপি।