সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়েবাসে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল সবাই। হঠাৎ উচ্চ শক্তিসম্পন্ন একটি বৈদ্যুতিক তার বাসটির ওপর পড়ে যায়। মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। এতে ২৮ জন যাত্রী আগুনে পুড়ে মারা যায়। গতকাল শুক্রবার ভারতের মধ্য প্রদেশের মান্দলা জেলায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বিহার রাজ্যে একটি উচ্চ শক্তিসম্পন্ন বৈদ্যুতিক তারের ওপর দিয়ে একটি বাস যাওয়ার সময় তাতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে মারা যায় ১৫ জন আরোহী। এএফপি মুঠোফোন নিষিদ্ধ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর সরকারের প্রধান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আলোচনাকালে একাগ্রচিত্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রিসভার বৈঠকে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন। ক্যামেরনের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে গত বৃহস্পতিবার তিনি বলেন, মনোযোগ বিনষ্টকারী মুঠোফোন পরিহার করতে হবে। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, ক্যামেরন নিজেকেও এই নিষেধাজ্ঞার বাইরে রাখেননি। এএফপি