সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মাথায় ব্লেডপ্রায় চার বছর ধরে তীব্র মাথা ব্যথায় কাতর চীনের নি নামের এক ব্যক্তি। কানের কোনো সমস্যার কারণে এই ব্যথা হচ্ছিল বলে চিকিৎ সকেরা সন্দেহ করছিলেন। কিন্তু এক্স-রে করার পর চিকিৎ সকদের চোখ ছানাবড়া। তাঁর মস্তিষ্কে চার ইঞ্চি লম্বা ব্লেড আটকে আছে। ইউঝি সিটির পিপলস হাসপাতালের চিকিৎ সক ঝু ওয়েন বলেন, ‘আমরা তাঁর মুখ পরীক্ষা করে কোথাও কাটাছেঁড়া দেখলাম না। কীভাবে তাঁর মাথায় ব্লেড ঢুকল বুঝতে পারছি না।’ পরে অবশ্য চার বছর আগের একটি ঘটনা স্মরণ করে নি বলেন, ওই সময় ডাকাতদের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়েছিল। তখন ডাকাতেরা তাঁর ডান চোয়ালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। অস্ত্রোপচার করে মাথা থেকে ব্লেডটি অপসারণ করা হয়েছে। টেলিগ্রাফ।সাইবার হামলাকানাডা সরকারের কম্পিউটার সিস্টেমে গত মাসে নজিরবিহীন সাইবার হামলা হয়েছে। চীনা হ্যাকাররা ওই হামলা চালায়। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানায়, হ্যাকাররা দেশটির অর্থ বিভাগ ও রাজস্ব বোর্ডের কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়ে। হ্যাকারদের একটি হামলা শনাক্ত করার পর দুই মন্ত্রণালয়ে ইন্টারনেট-সেবা বন্ধ হয়ে যায়। অর্থ বিভাগ কেন্দ্রীয় সরকারের বাজেট তৈরি করছে, যা আগামী মার্চে ঘোষণা করার কথা। রয়টার্স।তিমি শিকার বন্ধজাপান অ্যান্টার্কটিকায় বার্ষিক তিমি শিকার গত সপ্তাহে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সি শেফার্ড কনজারভেশন সোসাইটির কর্মীদের ‘উৎ পাতের’ ফলে তিমি শিকার অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে জাপান। সংগঠনটির পক্ষ থেকে বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। ১৯৮৬ সালে তিমির বাণিজ্যিক শিকার নিষিদ্ধ করা হয়। কিন্তু বৈজ্ঞানিক গবেষণার জন্য জাপান তিমি শিকার চালিয়ে আসছিল। বিবিসি।