সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকে হামলাআফগানিস্তানের জালালাবাদ শহরের একটি ব্যাংকে তালেবান জঙ্গিদের হামলায় নয়জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে। জালালাবাদ শহরের প্রধান হাসপাতালের কর্মকর্তা সাইফুল্লাহ খান এব্রাহিমখিল বার্তা সংস্থা এএফপিকে জানান, হতাহতের মধ্যে পুলিশের কয়েকজন সদস্যও রয়েছেন। এ সময় তাঁরা ওই ব্যাংক থেকে বেতন তুলছিলেন। তিনি আরও বলেন, তালেবান জঙ্গিরা একে-৪৭ দিয়ে হামলা চালায়। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এএফপি।খেলতে দেবে নাপাকিস্তান যদি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ওঠে, তাহলে তাদের মুম্বাইয়ে খেলতে দেওয়া না-ও হতে পারে। ভারতের মহারাষ্ট্রের ডানপন্থী দল শিব সেনার জ্যেষ্ঠ নেতা মনোহর যোশি এ কথা বলেছেন। আগামী ২ এপ্রিল মুম্বাইয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শিব সেনার জ্যেষ্ঠ নেতা মনোহর যোশি বলেন, ‘ফাইনালে পাকিস্তান ক্রিকেট দলকে মুম্বাইয়ের মাটিতে খেলতে দেওয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের সর্বোচ্চ নেতা বাল ঠাকরে। তিনি আদেশ দিলে তা অমান্য করবে কে? এখন আমরা দেখছি, পাকিস্তান ফাইনালে পৌঁছাতে পারে কি না।’ দ্য টাইমস অব ইন্ডিয়া।