সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাকরণের মায়ের মৃত্যুশ্রীলঙ্কার তামিল টাইগার বিদ্রোহীদের প্রধান নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের মা ভল্লিপুরাম পার্বতী গতকাল রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি হাসপাতালে মারা গেছেন। গত বছর স্ট্রোক করার পর থেকে তাঁকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। নাম প্রকাশ না করার শর্তে একজন তামিল রাজনীতিবিদ এ তথ্য জানান। তামিল টাইগারদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানের সময় প্রভাকরণকে ২০০৯ সালের ১৮ মে সেনারা হত্যা করে। প্রভাকরণের বাবা টি ভেলুপিল্লাই গত বছর সেনা হেফাজতে মারা যান। এএফপি।নিহতের সংখ্যা ৩৫আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে ব্যাংকে তালেবান জঙ্গিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গতকাল রোববার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। গত শনিবার সকালে শহরের কাবুল ব্যাংকে সশস্ত্র আত্মঘাতী সাত জঙ্গি ওই হামলা চালায়। নিজেদের বোমায় উড়িয়ে দেওয়ার আগে জঙ্গিরা নিরাপত্তাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে লড়াই করে। এএফপি।