সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে দাঁড়াবেন নাসুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না। গতকাল সোমবার বশিরের ন্যাশনাল কংগ্রেস পার্টির কর্মকর্তা রাবি আবদুল আতি জানান, ‘আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি, আগামী নির্বাচনে বশির প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বরং তিনি পরবর্তী নির্বাচনে বিভিন্ন ব্যক্তিকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবেন।’ আরব বিশ্বে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় বশির চাপের মধ্যে নেই বলে ওই কর্মকর্তা জানান। এএফপি।গ্রেপ্তারইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির ছোট মেয়ে ফায়েজেহ হাশেমিকে গত রোববার গ্রেপ্তার করেছে সে দেশের কর্তৃপক্ষ। তেহরানের একটি সড়কে সরকারবিরোধী স্লোগানের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ফায়েজেহকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে তেহরানে বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে দেশটির বিরোধী দল ওই বিক্ষোভের আয়োজন করে। এপি।