সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পদদলিত হয়েমালির রাজধানী বামকোতে গতকাল মঙ্গলবার হুড়োহুড়ির সময় পায়ের নিচে পিষ্ট হয়ে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, বামকোর মোদিবো কেইতা স্টেডিয়ামে মুসলিমদের একটি অনুষ্ঠানে হাজার হাজার মানুষ জড়ো হয়। এ সময় অনেক মানুষ ধর্মীয় এক নেতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে হুড়োহুড়িতে কমপক্ষে ৩৬ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত ব্যক্তিদের প্রায় সবাই নারী বলে এক কর্মকর্তা জানান। রয়টার্স।নিহত ৫ইয়েমেনে গত সোমবার সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানায়, মারিব প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে আল-কায়েদার মায়ুদা নামের এক নেতাকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা বন্দুকধারীরা এক সেনাকে গুলি করে হত্যা করে। পরে মায়ুদাকে উদ্ধার করতে আসা একদল সশস্ত্র বন্দুকধারীর সঙ্গে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এতে আরও দুই সেনা ও দুজন বেসামরিক লোক নিহত হন। এএফপি।