সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বিধ্বস্তভেনেজুয়েলায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর ছয় আরোহীর সবাই নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির তাচিরা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে জানায়, তাচিরার সান পেদ্রো দেল রিও শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এটি মেরিদা প্রদেশ থেকে উড্ডয়ন করে সান্তো ডমিনগো শহরের দিকে যাচ্ছিল। নিহত সবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এএফপি।কাসাবের আপিলমুম্বাই হামলায় জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. আজমল আমির কাসাব তাঁর রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার কাসাবের আইনজীবী ফারহান শাহ জানান, গতকাল তিনি কাসাবের সঙ্গে দেখা করেছেন। এ সময় কাসাবকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বললে তিনি রাজি হন। ২৩ বছর বয়সী ওই পাকিস্তানি নাগরিককে গত বছরের মে মাসে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। গত ২১ ফেব্রুয়ারি বোম্বে হাইকোর্ট তাঁর মৃতুদণ্ড বহাল রাখেন। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কাসাবসহ ১০ জঙ্গি আত্মঘাতী হামলা চালান। এতে ১৬৬ জন প্রাণ হারায়। ওই হামলায় কাসাবই একমাত্র হামলাকারী যিনি প্রাণে বেঁচে যান। এএফপি।