সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিমান হামলাগাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার ইসলামিক জিহাদ গ্রুপের দুটি প্রশিক্ষণকেন্দ্রে এ হামলা চালানো হয় বলে ফিলিস্তিন ও ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র জানায়, গাজার দক্ষিণে খান ইউনিস ও হামাস-নিয়ন্ত্রিত নুসাইরাত অঞ্চলে ইসরায়েলি জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়। ইসরায়েলের অভিযোগ, সম্প্রতি এসব ঘাঁটি থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। তবে ইসলামিক জিহাদ হামলা চালানোর কথা অস্বীকার করেছে। এএফপি।সম্পর্ক জোরদারের পরিকল্পনাপ্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদারির ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত বছর ভারতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের সুফল ধরে রাখতে যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা করছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিওফ্রি পিয়াট আটলান্টা অঙ্গরাজ্যের এমোরি ইউনিভার্সিটিতে এক সম্মেলনে এ কথা জানান। পিটিআই অনলাইন।