সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ঝগড়ার জের ধরেস্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে রাশিয়ার এক ব্যক্তি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন। গতকাল রোববার রাজধানী মস্কোর একটি সুপার মার্কেটের সামনে ওই ঘটনা ঘটে। দেশটির বার্তা সংস্থা ইতার-তাস জানায়, ঝগড়ার পর ওই ব্যক্তি প্রথমে একটি গাড়িতে করে ওই মার্কেটের কাছে যান। এরপর প্রবেশপথের সামনে গিয়ে একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। তবে এতে অন্য কেউ হতাহত হয়নি। এপি।জীবনাবসানচীনের প্রথম আণবিক ও হাইড্রোজেন বোমা তৈরিতে সহায়তাকারী ঝু গুয়াংগিয়া (৮৭) আর নেই। গত শনিবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ঝু চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্স ও চাইনিজ অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ন্যাশনাল কমিটি অব দ্য চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটি থেকে ১৯৫০ সালে পরমাণু পদার্থবিদ্যার ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিটিআই।