সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ সেনার মৃত্যুপ্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া মার্কিন সেনাদের মধ্যে সর্বশেষ সেনা ফ্রাঙ্ক বাকলস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১০ বছর। পরিবারের সদস্যদের বরাত দিয়ে সিএনএন টেলিভিশন জানিয়েছে, পশ্চিম ভার্জিনিয়ার চার্লস টাউনের কাছে নিজ বাসভবনে গত রোববার শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাকলস। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সের চালক ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সেনারা তাঁকে ফিলিপাইনে বন্দী করেন। তিন বছর পর মার্কিন সেনারা তাঁকে মুক্ত করেন। এএফপি।চারজন নিহতসংযুক্ত আরব আমিরাতের পশ্চিমাঞ্চলীয় আল-আইন বিমানবন্দরে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে চার যাত্রী নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির (জিসিএএ) এক বিবৃতিতে বলা হয়েছে, আট আসনের বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি আগুনে পুড়ে যায়। এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এএফপি।