সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনব চুরি
হংকংয়ের পাঁচ তারকা হোটেল পেনিনসুলায় গত রোববার সন্ধ্যায় অভিনব এক চুরির অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে একজন বিদেশি একটি কক্ষের চাবি হারিয়েছেন বলে হোটেলের কর্মচারীদের কাছ থেকে বাড়তি চাবি নেন। বিকেলে ওই কক্ষের বাসিন্দা এক ফরাসি দম্পত্তি বাইরে গেলে ওই বিদেশি তাঁদের কক্ষে ঢোকেন। ইন্টারকমে হোটেল কর্মীদের তিনি জানান, তিনি নিরাপত্তা প্রকোষ্ঠের (সেফ) পাসওয়ার্ড ভুলে গেছেন। হোটেল কর্মীদের সহায়তায় কক্ষের নিরাপত্তা প্রকোষ্ঠ খুলে ওই ব্যক্তি ছয় হাজার ৪০০ মার্কিন ডলার মূল্যের জিনিসপত্র হাতিয়ে নেন। এএফপি

রং করবেন মেয়র
দেশের অর্থনৈতিক সংকটময় মুহূর্তে নিজেদের অফিস নিজেরাই রং করে সরকারি অর্থ বাঁচানোর উদ্যোগ নিয়েছে ইতালির এক শহর কর্তৃপক্ষ। এমনকি রং করার জন্য যেসব উপকরণ কিনতে হবে, তার খরচও তাঁরা নিজেরাই বহন করবেন। মধ্য ইতালির আভেজানো শহরের মেয়র জিয়োভান্নি দো পানেগ্রাজিওর এ উদ্যোগ সাদরে গ্রহণ করেছেন এর ফলে সরকারের বাঁচবে প্রায় ১০ হাজার ইউরো (১৩ হাজার মার্কিন ডলার)। এএফপি

ফ্লাইট সীমিত
বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের কম্পিউটারে সমস্যার কারণে বিমান উড্ডয়ন ও অবতরণের সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হয়েছে উত্তর ইংল্যান্ডের সাউদাম্পটনের সোয়ানউইক বিমানবন্দর। বিমান নিয়ন্ত্রণ সংস্থা ন্যাটস জানায়, বিপদের ঝুঁকি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা করছে, দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে। বিবিসি