সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বস্তিতে আগুনফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে মান্তিলুপা শহরের একটি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় চার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। গতকাল শনিবার এই অগ্নিকাণ্ড ঘটে। একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। মেয়র অলড্রিন সান পেড্রো জানান, বস্তি এলাকায় তরল পেট্রোলিয়াম গ্যাসের একটি ট্যাঙ্কার থেকে আগুনের সূত্রপাত হয়। ছয় ঘণ্টা স্থায়ী অগ্নিকাণ্ডে প্রায় চার হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘এখানকার ঘরগুলো খুবই হালকা উপাদানে তৈরি। তাই আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। এএফপি।মৃত্যুদণ্ডচীনের একটি স্কুলের ২৯ শিক্ষার্থী এবং তিনজন শিক্ষককে ছুরিকাঘাত করার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল শনিবার এ খবর প্রকাশ করা হয়েছে। গত মাসে চীনের জিয়াংসু রাজ্যের তাইজিং শহরের একটি কিন্ডারগার্টেনে হামলা চালান জু ইউইয়ান নামের ওই ব্যক্তি। জু আদালতে বলেন, সমাজের প্রতি ক্রোধ থেকেই তিনি ওই হামলা চালিয়েছেন। রয়টার্স।