সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইলট নিহতশ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মাঝ আকাশে গতকাল মঙ্গলবার মহড়া চলাকালে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষে একজন পাইলট নিহত হয়েছেন। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দুটি বিমান থেকে দুজন পাইলটই প্যারাস্যুটের মাধ্যমে নিচে নেমে এলেও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আজ বুধবার থেকে অনুষ্ঠেয় শ্রীলঙ্কার বিমানবাহিনীর ৬০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল ওই মহড়া চলছিল। কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এএফপি।কলেজে হামলাপাকিস্তানে মেয়েদের একটি সরকারি কলেজে অনুষ্ঠান চলাকালে গ্রেনেড হামলায় ১৫ জন ছাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বের মারদান শহরে এ ঘটনা ঘটে। কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।পুলিশ জানায়, আহত ছাত্রীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সবারই বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এএফপি।